শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত

সভাপতি- জাহিদ, সাধারণ সম্পাদক- সোহেল ও সাংগঠনিক- আশিকুর; খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং আশিকুর রহমান আশিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রদলে নতুন উদ্যম, প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক গতিশীলতার প্রত্যাশা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

একই সঙ্গে, নবগঠিত কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাদের ত্যাগ, শ্রম ও সাহসিকতা সংগঠনের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে নেতারা জানিয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের আদর্শ ধারণ করে এই নতুন নেতৃত্ব খাগড়াছড়িতে ছাত্ররাজনীতিকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং জনমুখী করে তুলবে।

নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম জাহিদ অনুভূতি প্রকাশ করে বলেন,”নতুন নেতৃত্ব, নতুন উদ্যম ও নতুন প্রত্যয়ের এক অনন্য সূচনা হলো এই পূর্ণাঙ্গ কমিটি। এটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়, বরং ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামে একটি নতুন দিকনির্দেশনা। যারা দায়িত্ব পেয়েছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত মেধা, শ্রম ও ত্যাগে খাগড়াছড়ি জেলা ছাত্রদল আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে।” তিনি আরও বলেন,”যারা এবার কমিটিতে স্থান পাননি, তাদের অবদানও সমানভাবে মূল্যবান। সংগঠনের প্রতিটি অর্জনের পেছনে তাদের ত্যাগ ও শ্রম জড়িয়ে আছে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামীর পথচলা এগিয়ে নিতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *