রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মানববন্ধন করেছে আলীকদমের সাংবাদিকরা

মো.জয়নাল আবেদীন, আলীকদম 

মো.জয়নাল আবেদীন আলীকদম 

বান্দরবানের আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলীকদম জোন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

 

রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম বাজারস্থ উপজেলা প্রেসক্লাব ভবনের সামনে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় আলীকদম জোনের ক্যাপ্টেন সাদমান সাকিবের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

আলোচনাকালে সাংবাদিকরা আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, একনায়কতান্ত্রিক পরিচালনা, দীর্ঘদিন নির্বাচন না করা এবং প্রেসক্লাবকে ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালনার অভিযোগ মৌখিকভাবে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে এসব অভিযোগ সংবলিত একটি স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে আলীকদম জোন বরাবর প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে সাংবাদিকরা উল্লেখ করেন, দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে কোনো নিয়মতান্ত্রিক নির্বাচন, সাধারণ সভা কিংবা গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করায় আলীকদম উপজেলা প্রেসক্লাব কার্যত একটি অকার্যকর ও অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এতে করে প্রকৃত পেশাদার সাংবাদিকদের মতপ্রকাশ ও সংগঠনিক অধিকার ক্ষুন্ন হচ্ছে।

 

সাংবাদিকরা দ্রুত বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পুরাতন ও বিতর্কিত কমিটি বাতিল এবং গঠনতন্ত্র অনুযায়ী একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

 

এসময় উপস্থিত সেনা কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *