সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন

আলীকদম প্রেসক্লাব এর আহ্বায়ক কমিটি গঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলায় সাংবাদিকদের সংগঠন আলীকদম প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলীকদম বাজারস্থ অর্কিড রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন পোর্টালে কর্মরত প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন এস এম জিয়াউদ্দিন জুয়েল (দৈনিক যায়যায় দিন)। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এস এফ এম মোস্তাঈন বিল্লাহ (দৈনিক আমাদের চট্টগ্রাম) কে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ হিমন (বিজয় টিভি)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রশান্ত দে দ্বীপ (দৈনিক ইত্তেফাক), চাই এ মং মার্মা (রাইজিং বিডি), আবু জুয়েল নুরখান (দৈনিক সোনালী কণ্ঠ) এবং মোঃ সাহেদ (দৈনিক গণকণ্ঠ)।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী পনের কার্যদিবসের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করা হবে।
এদিকে স্থানীয় বিভিন্ন মহলে নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে স্বাগত জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আলীকদমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুসংহতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *