বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় আল নজির ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আন নজির ইসলামিক সেন্টারের সহকারী শিক্ষক মাওলানা ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. শাইখ আল্লামা হারুন আজিজি নদভী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল নজির ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তাঁর মরহুম পিতা মাওলানা নজির আহমদ (রহ.)-এর রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

তিনি আরও বলেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম, প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ এবং চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং ফাউন্ডেশনের জন্য সকলের দোয়া কামনা করেন।

আন নজির ইসলামিক সেন্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা মাদ্রাসার পরিচালক আল্লামা হাফেজ আবদুল হক, আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজুল হক মাক্কী, সহকারী পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, শিক্ষা পরিচালক হাফেজ মুফতি রিদওয়ানুল হক, বিএনপি নেতা মুহিবুল্লাহ, বিএনপি নেতা শাহজাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *