শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন। ৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে পৌঁছুলে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মঞ্জুর আলম সহ অন্য শিক্ষক-শিক্ষিকারা। তিনি বিদ্যালয়ের চলমান সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিক্ষকদের দাবি সমূহ পূরণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ কামনা করেন।
এ সময় নব সৃষ্ট ঈদগাঁও উপজেলা থেকে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কর্মরত কর্মকর্তা ও শিক্ষক- কর্মচারীদের বেতন- ভাতা প্রদানের দ্রুত ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর প্রতি দাবি জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক ( প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া, রামু উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, পশ্চিম গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানেই আলম আজাদ সহ প্রাথমিক শিক্ষা অফিসের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম জানান, প্রতিমন্ত্রী নবসৃষ্ট পদ বৃদ্ধি, ছয়তলা ভবন ও কম্পিউটার ল্যাব প্রদানের আশ্বাস প্রদান করেন।

পরে তিনি ঈদগাঁও উপজেলা নতুন কুঁড়ি কর্মসূচির ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সাথে ফটোসেশন করেন। এসময় ফুটবল কোচ দিদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *