বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন

রেজাউল করিম, ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজার জেলার অনলাইন সাংবাদিকদের একমাত্র অনুমোদিত সংগঠন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব–এর দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন শেফাইল উদ্দিন।

সভায় অনলাইন সাংবাদিকতার সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পেশাগত মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন। অন্যান্য পদে রয়েছেন হাফেজ তৈয়ব জালাল, এম. শফিউল আলম আজাদ, এম. আবু হেনা সাগর, বশিরুজ্জামান, নাছির উদ্দীন পিন্টু, এম. ছরওয়ার সিফা, সায়মন সরওয়ার কায়েমসহ আরও সদস্যরা।

নবনির্বাচিত নেতারা জানান, শিগগিরই কমিটি সম্প্রসারণ করে একে পূর্ণাঙ্গ করা হবে।

বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে পেশাগত মর্যাদা রক্ষা এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *