শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

ঈদগাঁও ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।

১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে এর অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, স্বাগত রেলি, সংগঠনের কার্যক্রম উপস্থাপন, ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট, থ্যালাসেমিয়া রোগীদের কে ফ্রি রক্তদান, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, অতিথিদের বক্তব্য, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদানের উপকারিতা বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক নাটক পরিবেশন, দোয়া, মোনাজাত ও মধ্যাহ্ন ভোজ।

সকালে বের হওয়া বর্ণাঢ্য রেলিটি ঈদগাঁও বাস স্টেশন, বাজারের ডিসি রোড, তরকারি বাজার ও মাছ বাজার সড়ক প্রদক্ষিণ করে।

এতে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ, যদি করেন রক্ত দান, বাঁচবে তবে একটি প্রাণ, রক্ত দিন, রক্ত দিন, জীবন বাঁচান, জীবন বাঁচান, শুভ শুভ শুভ দিন, ঈদগাঁও ব্লাড ব্যাংকের জন্মদিন, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সফল হোক, সার্থক হোক” প্রভৃতি স্লোগানে এলাকা প্রকম্পিত করে বিভিন্ন স্থান থেকে আগত ভলান্টিয়াররা। রেলির অগ্রভাগে ছিলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, আইনজীবী মোবারক সাঈদ, যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ প্রমুখ।

বাদে জুমা সুধী সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাহ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এহছানুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ, ঈদগাঁও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম ও মাসুদুর রহমান বাবুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সমাপনী বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হুদা মাল্টিমিডিয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসরাত জাহান সুমাইয়া।

এর আগে বিদ্যালয়ে স্থাপিত অনুষ্ঠান স্থলে কয়েক শত স্বেচ্ছাসেবীর মিলন মেলা বসে। বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান স্থল ও অনুষ্ঠানের পথকে সাজানো হয় বর্ণাঢ্য সাজে।

উপস্থিত ছিলেন এনামুল হক, নুরুল আমিন, ফেরদাউস, ফরিদুল আলম, স্থানীয় সংবাদ কর্মী, স্বেচ্ছাসেবী জুনাইদ, মুফিজ সহ ২০টি মানবিক সংগঠনের প্রতিনিধি। শেষে আমন্ত্রিত অতিথি, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও মানবিক সংগঠনসমূহের মাঝে সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *