বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’

Reporter Name

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার ।।
ককবরক গানের বিকাশ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিল্পীদের মতবিনিময়ের মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে “চিনি রাচাপমুং”।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সন্ধ্যায় খাগড়াছড়ির খাগড়াপুরস্থ জাবারাং রিসোর্স সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজনের মূম সমন্বয়ক ও সংস্কৃতিকর্মী পঙ্কজ ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক, গবেষক এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংগীতপ্রেমীদের কাছ থেকে “বাংলাদেশের ককবরক সংগীত উন্নয়নে করণীয়” শীর্ষক একটি পরামর্শ ফরমের মাধ্যমে মতামত সংগ্রহ করা হয়। এতে ককবরক সংগীতের বর্তমান অবস্থা, তরুণদের আগ্রহ, প্রধান চ্যালেঞ্জ এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে।

অংশগ্রহণকারীরা ককবরক সংগীতের উন্নয়নে আরও সাংস্কৃতিক আয়োজন, তরুণ শিল্পীদের প্রশিক্ষণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বৃদ্ধি, ডিজিটাল সংরক্ষণ, টেলিভিশন ও রেডিওতে ককবরক অনুষ্ঠান সম্প্রচার এবং ত্রিপুরার শিল্পীদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিল্পীদের জন্য আর্থিক সহায়তা, রেকর্ডিং সুবিধা, পরিবেশনার সুযোগ ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ককবরক ভাষার গান, সংস্কৃতি ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিল্পী সমাজের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে প্রবীণ ও নবীন শিল্পীরা অংশ নিয়ে ককবরক সংগীতের সংরক্ষণ, প্রসার এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ককবরকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী জয়েস ত্রিপুরা। অনুষ্ঠানে সিনিয়র শিল্পী মৌসুমী ত্রিপুরা, কনক বরন ত্রিপুরা, অনক ত্রিপুরা, চামেলী ত্রিপুরা, কিশোর ত্রিপুরা, রুবেল ত্রিপুরা ও সত্য প্রিয় রোয়াজাসহ তরুণ শিল্পী লিয়ন ত্রিপুরা, জয়েস ত্রিপুরা, অজয় সেন ত্রিপুরা এবং আরও অনেক নবীন শিল্পী অংশ নেন। এছাড়াও ককবরক (ত্রিপুরা) ব্যান্ডের নেতৃবৃন্দ গানের পরিবেশনায় অংশগ্রহণ করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিল্পীরা ককবরক গান পরিবেশন করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

আয়োজকরা জানান, ককবরক গানের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা এবং শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন পঙ্কজ ত্রিপুরা, কৃপায়ন ত্রিপুরা, অর্পিতা ত্রিপুরা, জয়েস ত্রিপুরা, সপ্তম ত্রিপুরা, সত্য প্রিয় রোয়াজাসহ কয়েকজন উদীয়মান শিল্পী।

বক্তারা বলেন, ককবরক গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ বাহক। তাই নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, সংগীতপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *