শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

কক্সবাজারের ঈদগাঁওয়ে যুব রেড ক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁওয়ে মঙ্গলবার (১৭ মার্চ) যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গরু বাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী ও যুবকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব টিমের সদস্য নেজাম উদ্দিন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা টিম লিডার আজিজুর রহমান রাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোছাইন, অ্যাডভোকেট এস.কে. ফারুকী, ব্যবসায়ী হেলাল উদ্দিন, সংবাদ কর্মী হাফেজ বজলুর রহমান, জেলা যুব রেড ক্রিসেন্ট সদস্য সাঈদ বিন আল হোসেন হৃদয়, সদস্য রুবি আক্তার ও সাকিবসহ বিভিন্ন ইউনিয়নের যুব সদস্যরা।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঈদগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব রেড ক্রিসেন্ট সেই সেবামূলক কর্মকাণ্ডের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, আর্তমানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যুবকদের সাতটি মূলনীতি অনুসরণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। শেষ পর্যায়ে দেশ, জাতি ও উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *