সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

কক্সবাজারে গণযোগাযোগ অধিদপ্তরের নারী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। 
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার হলরুমে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, নির্বাচনের পূর্বে ঘোষিত ইশতেহার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচিতে রূপ নেয় এবং তা বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং নারীদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে সারাদেশে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে প্রায় ৪ কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার এবং সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাবের।

বক্তারা দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ডেঙ্গু, হাম ও মানব পাচার প্রতিরোধসহ সামাজিক সচেতনতা, নৈতিকতা, তথ্য অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের ওপর আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *