মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোলাই মদ উদ্ধার, আটক ১

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

রাঙামাটির কাউখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয় এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপ গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২৬টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে এক লিটার করে দেশীয় তৈরি চোলাই মদ সংরক্ষিত ছিল। এভাবে মোট ৬৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পিকআপ গাড়ির চালক অনুপ দত্ত (৩১) কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন কেয়াগড় এলাকার গকুল দত্তে ও বিষ্ণা দত্তের ছেলে। অভিযানের সময় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় আটক আসামিসহ পলাতক দুইজনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, পার্বত্য অঞ্চলে মাদক পরিবহন ও অবৈধ কারবার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *