রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খাগড়াছড়িতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে মিষ্টি বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খাগড়াছড়িতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা আইনজীবী ফোরাম ও আইনজীবী সহকারীগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির মাটি ও মানুষের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁঞাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ওয়াদুদ ভূঁঞার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু, জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ বেদারুল ইসলাম, অ্যাডভোকেট শেখ জামাল হোসেন সিদ্দিকী, অ্যাডভোকেট মোশারফ হোসেন, অ্যাডভোকেট মো. শাহজাহান।

এছাড়াও আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মুহা. জিল্লুর রহমান (সজিব), মো. রুবেল মিয়া, মো. শাহ আলম মনিরসহ আইনজীবী ও সহকারীগণ এবং ওয়াদুদ ভূঁঞা সমর্থক পরিষদের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

জাতির কল্যাণ কামনা করে জনসাধারণ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *