সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন

খাগড়াছড়ির কামিনী পাড়ায় বৈসু উপলক্ষ্যে খেলাধুলা, সাহিত্য প্রতিযোগিতা ও এমাং লাইব্রেরি উদ্বোধন

Reporter Name

স্টাফ রিপোর্টার ।।
ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বৈসু’ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কামিনী পাড়ায় খেলাধুলার সমাপনী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং নবনির্মিত ‘এমাং লাইব্রেরি’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে কামিনী পাড়া এমাং লাইব্রেরি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন একই পরিষদের সদস্য ও সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা।

সভাপতিত্ব করেন এমাং লাইব্রেরি ও কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ইউপি সদস্য নির্মল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, ৪ মাইল যৌথ খামারের কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, এমাং লাইব্রেরির ভূমিদাতা অজিত মোহন ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষণ ত্রিপুরা, ৫মাইল যৌথ খামার কার্বারী সুবলময় ত্রিপুরা এবং শিব মন্দিরের পুরোহিত নর ভূষণ ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন খেলাধুলার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। পরে নবনির্মিত এমাং লাইব্রেরির উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনের পর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত খেলাধুলার মধ্যে ছিল ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সুকৈ, মহিলাদের বালিশ-চেয়ার খেলা এবং হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। সাহিত্য প্রতিযোগিতায় কবিতা ও ছড়া আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং গল্প বলা অন্তর্ভুক্ত ছিল।

বক্তারা বলেন, পাঠাগার প্রতিষ্ঠা একটি সময়োপযোগী উদ্যোগ, যা স্থানীয় শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে লাইব্রেরির উন্নয়ন ও কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, ভবনের নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তবে কাজ শেষ হলে এখানে নিয়মিতভাবে আলোচনা সভা, টকশো, পাঠচক্রসহ জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বক্তারা অসমাপ্ত নির্মাণ কাজ সম্পন্নে সহযোগিতার আশ্বাস দেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লাইব্রেরিটি ভবিষ্যতে শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *