শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

খাগড়াছড়ির গুইমারায় ১৩ কিলোমিটার খাল খনন সম্পন্ন

Reporter Name

মো. আবুল হাসেম, প্রতিনিধি: 
জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ সংকট নিরসনে সরকারের খাল খনন কর্মসূচির আওতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুটি খালের খননকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে উপজেলার তৈমাতাই ও পিলাক খালে মোট ১৩ কিলোমিটার খননকাজ শেষ হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইশতিয়াক আহম্মেদ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় গত ২৮ এপ্রিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে খননকাজ শুরু হয়। পরে ২০ মে খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন।

প্রাক্কলনের চেয়ে বেশি কাজ সম্পন্ন
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, বরাদ্দকৃত অর্থে প্রাক্কলনের তুলনায় অধিক কাজ সম্পন্ন করা হয়েছে।

তৈমাতাই খাল: ৪.১ কিলোমিটার খননের পরিকল্পনা থাকলেও একই বরাদ্দে (১ কোটি ৫৪ লাখ টাকা) ৬.৮ কিলোমিটার খনন করা হয়েছে।

পিলাক খাল: ৫ কিলোমিটারের পরিবর্তে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৬.২ কিলোমিটার খনন করা হয়েছে। এতে দুই খালে মোট ১৩ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্পে তৈমাতাই খালে ৩৫৭ জন এবং পিলাক খালে ৪১৬ জনসহ মোট ৭৭৩ জন শ্রমিক কাজ করেছেন।

খালের দুই তীরের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে তৈমাতাই খালে ২ হাজার ৬৪১টি এবং পিলাক খালে ২ হাজার ৪৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা খাঁচাবেষ্টনীসহ রোপণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় তৈমাতাই খালে ২১০ মিটার পাইপ ড্রেন ও দুটি ঘাটলা এবং পিলাক খালে একটি ঘাটলা নির্মাণ করা হয়েছে। পানি নিষ্কাশনের সুবিধার্থে পিলাক খালে ৪৫০ মিটার পিভিসি পাইপলাইন ও দুটি বক্স কালভার্টও স্থাপন করা হয়েছে।

গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি। প্রাক্কলনের চেয়ে বেশি খাল খনন করা হয়েছে, যা সরকারের অর্থের সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহারের একটি উদাহরণ। খালগুলো পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।”

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্না বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত খাল খনন কর্মসূচির লক্ষ্য শুধু খাল পুনঃখনন নয়, বরং জলাবদ্ধতা দূর করা, কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। গুইমারায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ায় স্থানীয় জনগণ সরাসরি এর সুফল ভোগ করবেন। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হ্রাস পাবে, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *