সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির গুইমারায় ১৩ কিলোমিটার খাল খনন সম্পন্ন মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন খাগড়াছড়িতে আলপালনি, আলপালন, এফ্লা ও বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত; গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ প্রতিহিংসায় ক্ষুব্ধ হয়ে ১৫ বছরের শিশুকে মামলায় আসামি করে আদালতে পাঠালেন, রামগড় থানার ওসি পানছড়িতে দলের তৃণমূলকে গতিশীল করতে সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে দুই শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা আর্থিক সংকটে পড়াশোনা ছেড়ে দেওয়ার আট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন…. বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন, স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য, অপপ্রচার বিস্তার রোধে মতবিনিময় সভা জলবায়ু সহনশীল উন্নয়নের রূপরেখা: খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে অ্যাডভোকেসি সভা বিলাইছড়িতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১,৪০০ গাছের চারা, জৈবসার ও খুঁটি বিতরণ বান্দরবানে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজার অধিক শিশু খেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল; উদ্বোধন করলেন ইউএনও এনামুল হাসান ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮ ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল থানচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

বান্দরবানে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে প্রীতি ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে বান্দরবানের রাজার মাঠে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আখতার সেতু, ক্রীড়া সংগঠক মো. জাহাঙ্গীর আলম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম।

ক্রিকেট প্রতিযোগিতায় মাতামুহুরী একাদশ ও সাংগু একাদশ অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে ব্যাট করে মাতামুহুরী একাদশ নির্ধারিত ওভারে ১০৭ রান সংগ্রহ করে এবং সাংগু একাদশের সামনে ১০৮ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে সাংগু একাদশ ৯৪ রানে অলআউট হলে ১৩ রানের জয় পায় মাতামুহুরী একাদশ।

অন্যদিকে, প্রীতি ভলিবল প্রতিযোগিতায় মেঘলা দল ও নীলাচল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। তিন সেটের লড়াইয়ে ২-১ ব্যবধানে জয়ী হয়ে নীলাচল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।”

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *