বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

আর্থিক সংকটে পড়াশোনা ছেড়ে দেওয়ার আট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন…. বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়া আট শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) সানিউল ফেরদৌস। একই সঙ্গে তাদের শিক্ষাজীবন সফলভাবে শেষ করার পর যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ‘কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্য কোনো কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিয়মিত তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষাজীবন শেষ করে, তবে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস’ ও জেলা সমাজসেবা অধিদপ্তর। সংস্থা দুটির পক্ষ থেকেও শিক্ষার্থীদের সহায়তার দায়িত্ব নেওয়া হয়েছে। এদিন ঝরে পড়া সেই আট শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে গ্রাউস। পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *