বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) উদ্যোগে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে বিজিবি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদরে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম,খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল জিএস কর্নেল মোঃ মাহফুজ উল বারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতসহ জেলার অন্যান্য সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

প্রীতিভোজ অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের কর্তব্যরত ব্যতীত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিজিবি দিবস উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপিতেও পৃথকভাবে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পার্বত্য অঞ্চলে বিজিবি ও অন্যান্য বাহিনীর মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *