শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা, ৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান বিতরণ

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, অসচ্ছল, মেধাবী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। রিজিয়ন সূত্র জানায়, শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়েছে।

সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একটি ল্যাপটপ এবং রাঙামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক *রূপসী কাপ্তাই* পত্রিকার জন্য একটি মনিটর প্রদান করা হয়।

এছাড়া খাগড়াছড়ি জেলার ১০ জন অসচ্ছল রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত চারজন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন ও নগদ অর্থ এবং দুইজন শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কারকাজে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সহায়তা গ্রহণকারী ব্যক্তিরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাগড়াছড়ি রিজিয়ন জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *