রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প

গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ -অধ্যাপক আলী রীয়াজ

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ স্পষ্ট করেন, জুলাই সনদ পাস হলেও সংবিধান থেকে ১৯৭১ মুছে ফেলা বা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
তিনি অভিযোগ করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ হাজারো মানুষের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে এবং এটি রক্ষা করা বর্তমান প্রজন্মের পবিত্র দায়িত্ব। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস এবং দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার মতো যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব।
অধ্যাপক আলী রীয়াজ আশ্বাস দেন, ফ্যাসিবাদের পতনের পর সুন্দর একটি দেশ গড়ার সুযোগ আছে। গণভোটকে সফল করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, অতীতে সংবিধান সংশোধন মূলত ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে হয়েছে, এবার জনগণের ভোটের মাধ্যমে হিস্যাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
সম্মেলনে বিভাগীয় পর্যায়ের বিপুল সংখ্যক ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক আলী রীয়াজ ইমামদের আহ্বান জানান, সাধারণ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিয়ে দেশে পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখতে।
তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার সম্পন্ন হলে দেশে টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *