রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

বশির আহমেদ, বন্দরবান জেলা প্রতিনিধি

বশির আহমেদ, বন্দরবান জেলা প্রতিনিধি
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে ট্রাকযোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল জলিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা (পি আই ডি) ফারহানা রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সহ সংবাদকর্মীরা।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল জলিল বলেন, গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, ভোটাধিকার সম্পর্কে ধারণা দেওয়া এবং নির্বাচনমুখী ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে এ ভ্রাম্যমান সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে সংগীত, প্রচার ও তথ্যভিত্তিক বার্তার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *