বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

গুইমারায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
oplus_1024

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ির গুইমারায় হাফছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারের চট্টগ্রাম রোড এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম।

এছাড়া উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এসএম মিলন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ ও সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব আরমান হোসাইন এবং হাফছড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ আলম হিরো। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জালিয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মহসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *