রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির প্রেস ব্রিফিং

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে এমন চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারের মাধ্যমে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে বলে জানানো হয়।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিজিবির দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টরের আওতাধীন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম, পিএসসি।

 

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

 

চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মোট ৩৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ও আরসিভি (RCV) মোতায়েন করা হবে।

 

গত তিন মাসে বিজিবির অভিযানের সফলতা তুলে ধরে জানানো হয়, চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ ১৫ লাখ ৯৬ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদক এবং ৫ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৫৬১ টাকা মূল্যের অন্যান্য মালামালসহ সর্বমোট ৫ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪১১ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করেছে।

 

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৯৭ বোতল মদ, ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৮ কেজি ৬০ গ্রাম গাঁজা, ১৯ বোতল বিয়ার, ৬৯ লিটার বাংলা মদ এবং ২ হাজার ২১০ প্যাকেট বিদেশি সিগারেট।

 

এছাড়াও গত মাসে চট্টগ্রাম রিজিয়নের বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করে বিভিন্ন উপায়ে ৪৩২টি গরু ও ১৮টি ছাগল আটক করে স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেন। গত ২৬ ডিসেম্বর গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) একটি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা অ্যামুনিশন ও ৩টি হাসুয়া (দা) আটক করে।

 

সীমান্ত রক্ষার পাশাপাশি গত আড়াই মাসে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় দরিদ্র পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

এর মধ্যে রয়েছে৭১ জনকে আর্থিক অনুদান, ৪২ জনকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, ২৫ জনকে সেলাই মেশিন প্রদান, ৪ হাজার ২৭৮ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৬ হাজার ৫৪৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, ২৬৬ জনকে কৃষি উপকরণ এবং ২ হাজার ৫৫০ জন গরিব শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

এ সময় জোনের ভারপ্রাপ্ত ওপস অফিসার মেজর জাহিদ আব্দুল্লাহ সহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *