
শহিদুল ইসলাম শহিদ, থানচি প্রতিনিধি।।
পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলার বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৮ জুলাই) ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন শাফকাত, লেফটেন্যান্ট আলভী, দুইজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য সেনাসদস্য।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তাদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সহায়ক হওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।