বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

দুর্গম পার্বত্য সুবলংয়ে গণভোট ও নির্বাচন বিষয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা সভা

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বরকল উপজেলার সুবলং বাজারে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি দুর্গম জনপদে সরাসরি সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, রাঙামাটি।

সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, রাঙামাটির উপপরিচালক রাহুল বনিক।

প্রধান বক্তার বক্তব্যে রাহুল বনিক বলেন, রাঙামাটির অনেক এলাকা দুর্গম হওয়ায় এখানকার মানুষ অনেক সময় সঠিক তথ্য থেকে বঞ্চিত থাকে। সেই ঘাটতি পূরণে জেলা তথ্য অফিস প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছে। গুজব প্রতিহত করে গণভোট ও নির্বাচন সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ভোট প্রদান শুধু একটি অধিকার নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই সবাইকে নির্ভয়ে, সচেতনভাবে ও স্বতঃস্ফূর্তভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

১নং সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, জেলা তথ্য অফিস দুর্গম পাহাড়ি এলাকায় এসে যেভাবে সাধারণ মানুষকে সচেতন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে সাধারণ জনগণ গণভোট ও নির্বাচনের গুরুত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য নম্পিতসহ সুবলং বাজার কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের মতো দুর্গম এলাকার মানুষের কাছে জেলা তথ্য অফিসের কর্মকর্তারা এসে যে তথ্য দিচ্ছেন, তাতে অনেক বিভ্রান্তি দূর হচ্ছে। উঠান বৈঠকের মাধ্যমে জেলা তথ্য অফিস প্রমাণ করেছে, দুর্গম পাহাড়ি এলাকাতেও জনগণকে সঠিক তথ্যের আওতায় আনতে তারা সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *