রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 9961472;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 233.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 40;

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
“নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, সুস্থ মা ও শিশুর ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টায় ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গর্ভবতী মা, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরীর সভাপতিত্বে এবং জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার পূর্ণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যায়াংঘাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক ত্রিশূল চাকমা, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য মহেন্দ্র চাকমা ও রেনুকা চাকমা এবং জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা।

আলোচনা সভায় বক্তারা মাতৃস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, গর্ভকালীন সেবা গ্রহণ, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে সন্তান প্রসবের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ মাতৃত্ববিষয়ক সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়। পাশাপাশি পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কেও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব শুধু একজন মায়ের বিষয় নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। তাই প্রত্যন্ত অঞ্চলের নারীদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান তারা।

স্বাস্থ্য অধিকার ফোরাম, মহালছড়ি উপজেলা-এর আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য, যুব কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক গর্ভবতী নারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *