সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটির বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন রাজস্থলী তাইতংপাড়া উচ্চ বিদ্যালয় কাপ্তাইয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা দুর্গম চিকনচান কার্বারী পাড়ায় সোলারচালিত পানির প্রকল্প উদ্বোধন, উপকৃত শতাধিক পরিবার নিষিদ্ধ সময়ে আহরিত ৪৬ কেজি মাছ জব্দ, নিলামে বিক্রি বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি দিল ৪৫ বিজিবি ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্ণা আক্তার বহিষ্কার হোটেল গাইরিংয়ের সৌজন্যে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ

নিষিদ্ধ সময়ে আহরিত ৪৬ কেজি মাছ জব্দ, নিলামে বিক্রি

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদে চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আহরিত প্রায় ৪৬ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ জব্দ করেছে মারিশ্যা উন্নয়ন কর্পোরেশন। এ সময় অভিযানে নৌপুলিশও অংশ নেয়।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার উগলছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে মাছগুলো জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে বর্তমানে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু ব্যক্তি গোপনে মাছ আহরণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জব্দকৃত মাছ দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় এবং সরকারি সম্পদের অপচয় রোধে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। মারিশ্যা উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নিলামে মাছগুলো বিক্রি করা হয়।

নিলাম থেকে প্রাপ্ত ৭ হাজার ৯৭০ টাকা সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মারিশ্যা উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চন্দ্র হালদার বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বৃদ্ধি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে মাছ আহরণ, পরিবহন কিংবা বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদের জীববৈচিত্র‍্য সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *