শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

কাপ্তাইয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙ্গামাটির কাপ্তাইয়ে হালদা ও কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের অর্থায়নে এবং কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)” এর আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এবং এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর জীববৈচিত্র‍্য ও মৎস্যসম্পদ সংরক্ষণ জাতীয় দায়িত্বের অংশ। মা মাছ রক্ষা, পোনা নিধন বন্ধ এবং নিষিদ্ধ জালের ব্যবহার রোধে মৎস্যজীবীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

তারা বলেন, মৎস্যসম্পদ টেকসইভাবে সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায় ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব, সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক মৎস্যজীবী সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া মৎস্যজীবীরা নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের নির্দেশনা মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *