শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

নেত্র নিউজে প্রকাশিত সম্পাদে ক্ষুব্ধ এলাকাবাসী, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত 

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। 
পার্বত্য এলাকার ম্রো উপজাতি শিশুদের জোরপূর্বক ধর্মান্তর করার অভিযোগে মানবিক ডা. মো. ইউছুফ আলীর বিরুদ্ধে ‘নেত্র নিউজ’-এ প্রচারিত সংবাদকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (৫ মে) বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে সচেতন নাগরিক ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।​
​মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনভাবে ধর্ম পালন ও প্রচারের অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের রয়েছে। জোর করে কাউকে ধর্মান্তরিত করার অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তারা পাহাড়ের জনতাত্ত্বিক পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, পাহাড়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন এনজিও ও মিশনারিদের মাধ্যমে লক্ষাধিক উপজাতিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে, যা নিয়ে কেউ কথা বলছে না।
বান্দরবানে বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ১ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। অথচ গুটি কয়েক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেই একটি মহল বিষয়টিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়।
​ বক্তারা দাবি করেন, ইসলাম সমগ্র মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে। শান্তির পথে আসা মানুষকে বাধাগ্রস্ত করতেই ডা. ইউছুফ আলীর মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ কর্মী মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ​আবদু শুক্কুর, ​সাংবাদিক সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সংবাদ কর্মী ​আতিকুর রহমান মানিক, ​নওমুসলিম ডা. মো. আবদুর রহমান চৌধুরী ও সাইম ত্রিপুরা।
​এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান রাজু, ক্বারী মাওলানা রমজান আলী, মনির আহমদ, মো. জুবাইর এবং মো. তৌহিদ প্রমুখ।
এদিকে ৪ মে রাত দশটায় ঈদগাঁওতে একই ইস্যুতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ডাক্তার ইউসুফ আলী ও সাংবাদিক মাহবুবুল আলম মিনার।
ঈদগাঁও বাজারে আয়োজিত এ সম্মেলনে ‘নেত্র নিউজ’-এ প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাহাড়ে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের এ ষড়যন্ত্র বন্ধে এবং ভিত্তিহীন সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনের আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *