রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা

পরিবর্তনের ধারা বজায় রাখতে ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা অব্যাহত রাখার জন্য দেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, দেশের মানুষের মঙ্গল এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এই গণভোট একটি শক্তিশালী ভিত্তি বা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে।

 

গতকাল ২০ জানুয়ারি ২০২৬ খ্রি. মঙ্গলবার বিকেলে নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জুলাই বিপ্লব আমাদের প্রেরণা। বৈষম্যবিরোধী আন্দোলনে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমরা কেমন রাষ্ট্র চাই, তা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে মনেপ্রাণে শুদ্ধ হতে হবে।

 

ভোটের স্বচ্ছতা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে উপদেষ্টা চাকমা বলেন, ভোটে দুর্নীতি করার সুযোগ আর নেই। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে ‘বডি অন ক্যামেরা’ থাকবে। আচরণ বিধিমালা লঙ্ঘন করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও উল্লেখ করেন যে, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের মঙ্গলের স্বার্থেই দেশব্যাপী এই গণভোট সফল করার আহ্বান জানিয়েছেন। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই পরিবর্তন অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

 

জেলা নির্বাচন অফিসার জানান যে, নড়াইল সংসদীয় এলাকার শতভাগ কেন্দ্রে সিসিটিভি মনিটরিং নিশ্চিত করা হয়েছে। জেলার ৬ লাখ ৮৫ হাজার ১৪৩ জন ভোটারকে সচেতন করতে ব্যাপক প্রচার কার্যক্রম চলছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এহেন প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

 

নড়াইল জেলা প্রশাসক ডঃ মোঃ আব্দুল সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আল মামুন এবং জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেক বক্তব্য রাখেন।

 

পরে সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে দূরবর্তী মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার ট্রাক ভ্যান গাড়ির উদ্বোধন করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *