সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি:: 

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি:: 

শীতের মনোরম আবহ আর ছুটির আনন্দঘন আমেজে পর্যটকের ঢল নেমেছে রাঙ্গামাটি পার্বত্য জেলায়। পাহাড়, নীলাভ হ্রদ আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এই পর্যটন নগরীতে। পর্যটকের কোলাহলে মুখর হয়ে উঠেছে শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো, ফিরেছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই জেলার অন্যতম আকর্ষণ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাপ্তাই হ্রদের বুকজুড়ে বিস্তৃত সেতুর ওপর দাঁড়িয়ে পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কে।

সবুজে ঘেরা পরিবেশ, সাজানো বাগান ও লেকপাড় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে শহরের কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধের পাশে নির্মিত আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। বিভিন্ন ফুলসহ নানা প্রজাতির গাছ ও আধুনিক স্থাপনা নির্মাণের কারণে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সংযোগ সড়কটি। প্রতিদিনই সকাল থেকে রাত অব্দি

পর্যটকসহ স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে এ সংযোগ সড়কে সময় কাটান।

এছাড়া শুভলং ঝর্ণা, রাজবন বিহার, কাপ্তাই লেকসহ আশপাশের পর্যটন স্পটগুলোতেও দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পর্যটকের আগমনে স্থানীয় হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও নৌযান ব্যবসায় নতুন গতি এসেছে। ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে পর্যটনের এই ধারাবাহিকতা রাঙ্গামাটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *