শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

পানছড়িতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা-এর উদ্যোগে এবং পানছড়ি উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী (মাটিরাঙ্গা সার্কেল)। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, উপজেলা নির্বাচন অফিসার পলাশ চন্দ্র পালসহ প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে মোট ৩৬০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৩০ জন প্রিজাইডিং অফিসার, ১১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২১৯ জন পোলিং অফিসার ছিলেন।

কর্মশালায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটের গোপনীয়তা রক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় নির্বাচন সংশ্লিষ্ট বিধি-বিধান, দায়িত্ব পালনের কৌশল এবং ভোটগ্রহণ চলাকালে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *