রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা

পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক::

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার এখনপ্রথাগত ত্রাণের পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবক ও যুবতীদের কারিগরি দক্ষতায় দীক্ষিত করার ওপর অধিক গুরুত্বারোপ করছে।

১৪ মে ২০২৬ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী দীপেন দেওয়ান-এর অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা বিষয়ক দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর (Social Safety Net) ডিজিটাল ব্যবস্থাপনা এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি-এর কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন। এছাড়া দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, সেখানে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর  প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও অনুরোধ জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট (Ms. Simone Parchment)। প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন ডব্লিউএফপি-এর সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মোঃ মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মিজ মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

ডব্লিউএফপি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *