সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা

পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী।।
নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য ধারণ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

শনিবার (৯মে ২০২৬) রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়াম-এ আয়োজিত বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসবের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষের অংশগ্রহণ দেশের বৈচিত্র‍্য ও সম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরেছে। তিনি বলেন, পার্বত্য জনগোষ্ঠীর মানুষ তাদের ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে ধারণ ও সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছেন।

চট্টগ্রামে কর্মরত পার্বত্য অঞ্চলের প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত পার্বত্য জনগোষ্ঠীর মানুষ চট্টগ্রামসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সরকার তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী পাহাড়ি জনগোষ্ঠীর ঐক্যের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার পরিচয় ও অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সবসময় পার্বত্যবাসীর পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রকৌশলী প্রু মং রাখাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রকৌশলী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *