রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প

পার্বত্য চট্টগ্রামে রোজায় আইনশৃঙ্খলা রক্ষায় ডিসি–এসপিদের তৎপর থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

রোববার সচিবালয়ে নিজ দপ্তর থেকে টেলিফোনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

ফোনালাপে রমজান মাসে বাজার দর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুৎ ও জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। বিশেষ করে ভূমি সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী সুচিন্তিতভাবে নিষ্পত্তির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে তাদের চিহ্নিত করার নির্দেশনাও দেন তিনি।

এছাড়া বান্দরবানের লামা উপজেলা থেকে শুরু হতে যাওয়া সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে অধিকহারে চারা রোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিন জেলাতেই পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নের ওপর জোর দেন।

সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দেন মন্ত্রী দীপেন দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *