সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা টানা বর্ষণে ঘর হারানো বৃদ্ধকে নতুন ঘর দিল মাটিরাঙ্গা জোন দীঘিনালায় ২৬ হাজার গাছের চারা বিতরণ সেনাবাহিনীর

বরকলে বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আজম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় সামাজিক সংগঠন স্বপ্নচূড়ার উদ্যোগে এবং প্রচেষ্টা ফাউন্ডেশন-এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, আলু, বিস্কুট ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকদের ভাষ্য, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় এলাকাটির অনেক পরিবার খাদ্যসংকট ও দুর্ভোগে পড়েছে। তাদের জরুরি চাহিদা বিবেচনায় মানবিক সহায়তার অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণে স্বপ্নচূড়ার স্বেচ্ছাসেবীরা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সুশৃঙ্খলভাবে সহায়তা প্রদান করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত মানুষের জন্য খাদ্য সহায়তা ও প্রাথমিক চিকিৎসাসেবা অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *