শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু

বাইশারীতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব পুড়ে ছাই ক্ষতির পরিমাণ ৩০–৪০ লাখ টাকা

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি 

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী এলাকায় ভয়াবহ ও সন্দেহজনক অগ্নিকাণ্ডে একই ঘরে বসবাসরত চারটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে মৌলভী কবির উদ্দিনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কর্তা তার তিন ছেলের বিয়ে সম্পন্ন করার পর তাদের আলাদা সংসার গঠন করে দেন। তবে একই ঘরের ভেতর চারটি পরিবার পৃথকভাবে বসবাস করছিল। হঠাৎ ওই ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে।

ক্ষতিগ্রস্ত এক নারী জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি আরও জানান, অন্য তিন পুত্রবধূর কাছেও উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিল, যা আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ঘরের ভেতর থেকে বারবার ‘ঠুসঠাস’ ধরনের শব্দ শোনা যাচ্ছিল, যা স্বাভাবিক অগ্নিকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে দাহ্য পদার্থ বা গানপাউডার ব্যবহার করে আগুন লাগাতে পারে। তারা শত্রুতামূলক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহযোগিতা করে। অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *