রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহজাহান পরিবারের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত

Reporter Name
oplus_2

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহজাহান পরিবারের পাশে দাঁড়িয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাঘাইছড়ি পৌরসভার ১, ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক আহামদ উল্লাহ আব্বাস, ২ ও ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল সালাম, উপদেষ্টা শাহজালাল, ৫ নম্বর ওয়ার্ড শাখার প্রতিনিধি জেবল হোসেন, ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, “দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা এবং ঈমানি দায়িত্ব। একটি পরিবার যখন অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে ফেলে, তখন তাদের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি সম্মিলিতভাবে এগিয়ে আসে, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং একটি সহমর্মী ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মোঃ শাহজাহান আবেগাপ্লুত হয়ে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ডে আমার বসতঘরসহ প্রয়োজনীয় অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই সহযোগিতা ও সহমর্মিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

স্থানীয়রা জানান, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির এ উদ্যোগ সমাজের অন্যান্য ব্যক্তি ও সংগঠনকেও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *