শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো

বাঘাইছড়িতে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অর্ধশতাধিক গ্রাম এ ক্ষতির মুখে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অনেক ঘরের টিনের চালা ফুটো হয়ে যায়। এতে ঘরের ভেতরে পানি ঢুকে মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি মৌসুমি ফল আম ও লিচুরও ব্যাপক ক্ষতি হয়েছে।

খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা জানান, তার ইউনিয়নেই প্রায় ২০০টি ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে ঢেউটিনের সংকট দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা কামনা করে বলছে, সহায়তা না পেলে পরবর্তী বৃষ্টিতে তাদের ঘরের মালামাল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুত সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *