রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

বাঘাইছড়ি পশুর হাটে প্রতারক চক্রের তৎপরতা, কৃষকের লাখ টাকা খোয়া

Reporter Name

মোঃআব্দুজ জাহের, বাঘাইছড়ি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা উপজেলার পশুর হাটে ঈদুল আজহা সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম দেখা গেছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে হাটে আসেন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে হাটে কেনাবেচাও জমে ওঠে।

তবে জমজমাট এই হাটে প্রতারক চক্রের তৎপরতায় কয়েকজন কৃষক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কৌশলে দুই কৃষকের কাছ থেকে মোট ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। ঘটনার পর ভুক্তভোগীরা হতবিহ্বল হয়ে পড়েন এবং হাটজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীদের অভিযোগ, হাটের ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন কৌশলে তাদের সঙ্গে প্রতারণা করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে হাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা। খোলা মাঠে হাট বসানো হওয়ায় প্রচণ্ড গরমে মানুষ ও পশু উভয়কেই দুর্ভোগ পোহাতে হয়েছে। তীব্র গরমে অনেক পশুকে হাঁপাতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, পশুর হাটে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো, পুলিশের জন্য আলাদা চাউনি স্থাপন এবং জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করা প্রয়োজন। এতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও ভোগান্তি দুটোই কমবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *