শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ-৯৯, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালুসহ ৭টি দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’র মানববন্ধন

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:

বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক পরিষদের প্রচার সম্পাদক শাহ জালাল-এর সঞ্চালনায় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছিরুল আলম।

মানববন্ধনে বক্তারা, বাজার ফান্ড, প্লটের লিজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা, জমি ক্রয়-বিক্রয় বা নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বন্ধ করে ৬১ জেলার ন্যায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা, জমি ক্রয়-বিক্রয়-ব্যাবসা-চাকুরি-শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সব উপজেলা ভূমি অফিসে ভূমির কর/খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি করা এবং সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের নেতা মো. আলম মাঝি, ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর, ব্যবসায়ী আবুল বশরসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *