রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।
বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ড বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ((৭জুন) সকাল ১০টায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার ব্যক্তিগত উদ্যোগে ও উপস্থিতিতে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি অত্যন্ত হৃদয়বিদারক। মুহূর্তের মধ্যে বহু মানুষের জীবিকা ও স্বপ্ন ভস্মীভূত হয়েছে। বিএনপি সবসময় দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, এটি কোনো দয়া বা করুণা নয়, বরং মানবিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে না পারা পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

মানবিক সহায়তা গ্রহণকারী কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। এমন সময়ে সহায়তা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান ও রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য সেলিম রেজা, সরোয়ার জামাল, চনুমং মার্মা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সফি উল্লাহ সফিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল, ছাত্রদল, কৃষকদল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার প্রক্রিয়ায় এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *