রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন

বান্দরবান জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবান জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শুক্রবার (৮মে) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা হাজী এম এ কালাম সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় পুরো উপজেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন। তিনি বলেন, “নবগঠিত জেলা কমিটির নেতৃত্বে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে চাই।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র, শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রম এগিয়ে নিতে হবে।”

এসময় উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটিকে স্বাগত জানাতেই নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল এ আনন্দ মিছিলের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *