বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

বাবুছড়ায় ৭ বিজিবির চেকপোস্ট স্থাপন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে তৎপরতা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে চেকপোস্ট স্থাপন করেছে ৭ বিজিবি। একই সঙ্গে বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ৭ বিজিবির তত্ত্বাবধানে বাবুছড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে এ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

৭ বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে কোনো ধরনের অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র কিংবা চোরাচালানি পণ্য পরিবহন যেন না হতে পারে—সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান শরীফ হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ যাতে সীমান্ত ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে বিষয়েও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এলাকাবাসী জানান, বিজিবির এই উদ্যোগের ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

৭ বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *