
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান পক্ষ হতে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ২০০ জনের মাঝে বিশেষ বরাদ্দ ঈদ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গোডাউন প্রাঙ্গণ থেকে এইসব খাদ্য শস্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। জানা জায় এই খাদ্যশষ্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে দেওয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, জাসাসের সভাপতি মোঃ জাকির হোসেনসহ উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ। এতে বিলাইছড়ি বাজার, কেংড়াছড়ি ,বহলতলী ও সাক্রাছড়ি এলাকার বাসিন্দাদের এই ঈদ সামগ্রী চাউল বিতরণ করা হয়েছে।