মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন

বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষি উন্নয়নে রাংখ্যং নদী ড্রেসিং ও ৭টি নালা খননের দাবি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে রাংখ্যং নদী ড্রেসিং এবং অন্তত ৭টি নালা খননের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, নৌ-যোগাযোগ সচল হবে এবং বিপুল পরিমাণ জমি চাষাবাদের আওতায় আসবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় খাল-নালা খনন, জলাধার পুনঃখনন, বৃক্ষরোপণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিলাইছড়িতে এ কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে তা স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ফারুয়া ইউনিয়নের এগুজ্যাছড়ি এলাকায় খালের পাশে প্রায় ১ কিলোমিটার নালা খনন জরুরি হয়ে পড়েছে। বর্তমানে সেখানে পানি জমে থাকায় নিয়মিত চাষাবাদ ব্যাহত হচ্ছে। নালা খনন করা হলে ঝাংবিল এলাকার জলাবদ্ধতা দূর হয়ে প্রায় ৪০-৫০ একর জমি ধানচাষের উপযোগী হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে বর্ষা মৌসুমে পলি জমে খাল-নালা ভরাট হয়ে যাওয়াও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

এছাড়া শুকনো মৌসুমে নৌ-চলাচল সচল রাখতে এস-বাঁক (ঝ-নবহফ) এলাকা থেকে উপজেলা সদর পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার খাল খননের দাবি উঠেছে। বর্তমানে উপজেলা সদর থেকে ফারুয়া ইউনিয়ন পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নৌপথ শুকনো মৌসুমে অচল হয়ে পড়ে, ফলে যাত্রী ও বোটচালকদের দুর্ভোগ বাড়ছে।

অন্যদিকে রাইংখ্যং খালের বাঘিমং এলাকা থেকে কুতুবদিয়া অংশে প্রায় ৪০০ মিটার খনন কাজ করা হলে বর্ষায় স্রোতের মাধ্যমে পলি সঞ্চিত হয়ে প্রায় ৫০০ একর জমি চাষযোগ্য হয়ে উঠতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। একইভাবে রাইংখ্যং নদী থেকে মাছকাবা ছড়া বিল পর্যন্ত প্রায় ১২০০ ফুট নালা খনন করা গেলে আরও প্রায় ২০০ একর জমি আবাদযোগ্য হতে পারে।

এছাড়াও আমতলী থেকে রাম দেওয়ানের ভিটা পর্যন্ত, কিলাছড়ি মুখ থেকে ভাবনা কেন্দ্র এলাকা এবং কেংড়াছড়ি সংযোগে আরও কয়েকটি স্থানে নালা খননের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন এলাকাবাসী।

এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে দেশে খাল খনন কর্মসূচি চালু হয়, যার মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা মনে করছেন, সেই মডেল অনুসরণ করে বিলাইছড়িতে নতুন করে খাল-নালা খনন উদ্যোগ নেওয়া হলে এলাকাটি কৃষি, যোগাযোগ ও অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *