মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

মহালছড়িতে ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে মাইসছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে গঠিত নাগরিক প্লাটফর্মের সদস্য ও হেডম্যান স্বদেশ প্রীতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম, মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদা বেগম এবং স্থানীয় কার্বারী ক্যজরী মারমা।

আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা—আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট সোনিয়া দাশ। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট কাপিরি চাকমা, মহালছড়ি ইয়ুথ গ্রুপের আহ্বায়ক মো. শাকিল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানস্থলে ঝুলানো বিভিন্ন সচেতনতামূলক পোস্টারে লেখা ছিল— “নির্বাচন ভোটাধিকার মুক্তপাক, বাংলাদেশ এগিয়ে যাক”, “টাকার বিনিময়ে ভোট দেওয়া মানে দুর্নীতির বীজ বপন করা”, “নারী কিংবা পুরুষ নয়, ভোটার আমার পরিচয়”—ইত্যাদি।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী ত্রিপুরা জনগোষ্ঠীর নৃত্য ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পরে পাঁচ সদস্যের একটি দল ভোটাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করে, যা দর্শক ও অতিথিদের প্রশংসা অর্জন করে।

আলোচনা সভা শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার সম্পর্কে বাস্তব ধারণা দিতে একটি মক ভোটিং আয়োজন করা হয়।

উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা ২০২৩ সাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় “আস্থা” প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *