বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত এই এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় স্থানীয় শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন।

মেডিকেল ক্যাম্পে ২ শতাধীক রোগীকে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

এছাড়াও অসহায় ও দুস্থ ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য, যা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

স্থানীয়রা জানান, পাহাড়ি এই অঞ্চলে চিকিৎসা সেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *