বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি।।
বান্দরবানের থানচি উপজেলার সুংসাং পাড়া আর্মি ক্যাম্প থেকে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে থিংদলতে ত্ল্যাং টিওবি-এর দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০ জুলাই ২০২৬ এ, স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়,দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জারুলছড়ি পাড়া ও আরিফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যালয় দুটির শিক্ষকদের বেতন চালুর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বই, খাতা ও পেন্সিল বিতরণ এবং বিদ্যালয়গুলোতে হোয়াইটবোর্ড সরবরাহ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা কার্যক্রম পুনরায় সচল হয়েছে এবং শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ উদ্যোগ দুর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে।

এর পাশাপাশি সম্প্রতি জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের পরিদর্শনকালে অনুমোদিত চাহিদার ভিত্তিতে জারুলছড়ি পাড়া, সাস্বত পাড়া, হাতিছড়া পাড়া, ক্রেসপাই পাড়া এবং আরিফ পাড়া-এর বাসিন্দাদের মাঝে সাউন্ড বক্স, সোলার লাইট, সোলার প্যানেল, ব্যাটারি, ৭ ফুট ও ৫ ফুট টিন, ২ ইঞ্চি ও ১ ইঞ্চি পাইপ এবং ১,০০০ লিটার ধারণক্ষমতার ৩টি পানির ট্যাংক বিতরণ করা হয়।

শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক সহায়তার মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর এসব উদ্যোগে দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে শিক্ষার আলো ও উন্নয়নের সুফল দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *