বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আগামী ৬-৭ নভেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন রামুর বৌদ্ধপল্লিতে হামলার ১৪ বছর, ফিরেছে সম্প্রীতি—ঝুলে আছে বিচার কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর লক্ষ্মীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও চিকিৎসা উপকরণ বিতরণ গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় ৩ জাতীয় কমিটিকে স্বাগত, পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পিসিএনপির লংগদু জোনকে ৩ু২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দীঘিনালা ফুটবল দল মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক গুরুতর আহত ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি

মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মারাত্মক তীব্র অপুষ্টিতে (সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন—স্যাম) আক্রান্ত শিশুদের চিকিৎসা ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম দেওয়া হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা, মেডিকেল অফিসার ডা. শোভন সরকার, জাবারাং কল্যাণ সমিতির প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব শফিক ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডা. ধনিষ্টা চাকমা বলেন, স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ফলে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় সহায়তা হবে। সরঞ্জামগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, এ সহায়তার মাধ্যমে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটের সেবাদানের সক্ষমতা বাড়বে এবং মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *