
মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে লংগদু জোন ফুটবল দলকে ৩ু২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দীঘিনালা ফুটবল দল। গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিতে ২৯ সেপ্টেম্বর লংগদু জোনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক। স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
তিনি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।